১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত, আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১১৪টি অভিযোগ প্রমাণিত

  • আপলোড সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের ১১৪টিতে ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হয়েছে।

একটি স্বাধীন কমিশন জানিয়েছে, উল্লিখিত সময়ে ক্লাবটি বেশ কিছু বাণিজ্যিক সহযোগীর সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছে। তারা ‘কৃত্রিমভাবে ক্লাবের আয় বাড়িয়ে দেখানো এবং খরচ কমিয়ে দেখানোর জন্য’ এই ভুয়া চুক্তির আশ্রয় নিয়েছিল। তদন্তে সহযোগিতা না করার বেশিরভাগ অভিযোগেও ক্লাবটিকে দোষী পাওয়া গেছে।

প্রিমিয়ার লিগের তদন্তে অসহযোগিতা সংক্রান্ত মাত্র একটি অভিযোগ ছাড়া বাকি সব অভিযোগে ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ভুয়া বাণিজ্যিক চুক্তিগুলোকে প্রায় ৮৩ কোটি ৬৯ লাখ পাউন্ডের এক ‘ছদ্মবেশী অর্থায়ন পরিকল্পনা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেন, ‘এই সিদ্ধান্ত প্রকাশ করে দিয়েছে যে সেই সময়ে ম্যানচেস্টার সিটিতে আসলে কী ঘটেছিল। ক্লাবটি প্রায় এক দশক ধরে প্রাতিষ্ঠানিকভাবে প্রিমিয়ার লিগের নিয়ম ভেঙেছে।’ তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।’

মাস্টার্স বলেন, প্রিমিয়ার লিগের সুনাম বজায় রাখা তাদের মূল উদ্দেশ্য। তিনি উল্লেখ করেন, ‘সব ক্লাব ও সমর্থকদের জন্য লিগটিকে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং ফেয়ার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত, আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১১৪টি অভিযোগ প্রমাণিত

আপলোড সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬