০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে মন্তব্যের অভিযোগে তরুণ আবু বকর সিদ্দিক কারাগারে

  • আপলোড সময় : ১২:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি সংবলিত একটি পোস্টে ‘ইশ, একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার অভিযোগে মো. আবু বকর সিদ্দিক (২২) নামে এক তরুণকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই মো. ইয়াছিন পাইকের আবেদনে বলা হয়, গত ২১ অক্টোবর ফেসবুকের ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রুয়েটের বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে উক্ত মন্তব্যটি করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আবু বকর সিদ্দিককে রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিকের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে আপত্তিকর মন্তব্যের তথ্য পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করতে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ফেসবুকে মন্তব্যের অভিযোগে তরুণ আবু বকর সিদ্দিক কারাগারে

আপলোড সময় : ১২:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬