০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহেল তাজের শাহজালাল রুমির প্রতি সমর্থন

  • আপলোড সময় : ০৭:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে মাদরাসাপড়ুয়া শিশুকন্যাকে চুমু খেতে চাওয়ার অভিযোগে শিক্ষককে চড় মারা শাহজালাল রুমির পাশে দাঁড়ালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন।

সোহেল তাজ লিখেছেন, ‘আমি শাহজালাল রুমির পাশে আছি! একজন বাবা হিসেবে, নিজের মেয়ের ব্যাপারে তার অনুভূতি এবং আবেগ আমি বুঝতে পারি। অপরাধী যে-ই হোক না কেন, নাবালকদের ওপর যে কোনো ধরনের নির্যাতন বা শ্লীলতাহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহম্মদের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ রয়েছে যে, ওই সময় শিক্ষক অপরাধ স্বীকার করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই শিশুর বাবা শাহজালাল রুমি তাকে চড় মারেন এবং পরে উপস্থিত জনতা ওই শিক্ষককে মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেফতার করে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষও পাল্টা অভিযোগ দায়ের করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সোহেল তাজের শাহজালাল রুমির প্রতি সমর্থন

আপলোড সময় : ০৭:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬