০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

  • আপলোড সময় : ০৯:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪৬ মিনিটে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

এ ঘটনায় আক্তার হোসেন নামে এক পথচারী সামান্য আহত হয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাত পৌনে এগারোটার দিকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। আহত পথচারী সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তিনি বলেন, মোটরসাইকেল, রিকশা বা প্রাইভেটকারে এসে এই ঘটনা ঘটিয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।

পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ ও ক্রাইম সিন ইউনিট উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

আপলোড সময় : ০৯:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬