০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালেন মিশরের কোচ হোসাম হাসান

  • আপলোড সময় : ০৭:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় আসেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। আর্জে…

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় আসেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলো ম্যাচের আগে তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (৬ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে কথা বলতে গিয়ে হোসাম হাসান ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন। তিনি গাজায় চলমান মানবিক সংকট ও ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে প্রায় চার মিনিট কথা বলেন। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।

হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।’ তিনি উল্লেখ করেন, প্রাণীর ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হয়, কিন্তু হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই, ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।’

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোয় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে আফ্রিকার দেশটি। শক্তিশালী প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না বলেও জানান হাসান। তিনি বলেন, ‘আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালেন মিশরের কোচ হোসাম হাসান

আপলোড সময় : ০৭:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬