০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির প্রেমের গুঞ্জন নিয়ে সাংবাদিক সোফির বক্তব্য

  • আপলোড সময় : ০৭:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

বিশ্বকাপের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে লিওনেল মেসির। আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছ…

বিশ্বকাপের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে লিওনেল মেসির। আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসি নিজেই এ বিষয়ে মন্তব্য করেছেন।

গত শনিবার ভোরে মায়ামিতে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিক সোফির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় মেসি তার গালে চুমু দেন, যা পরে গুঞ্জনের কারণ হয়ে দাঁড়ায়।

গুঞ্জনের প্রেক্ষিতে মেসি হাস্যরসের সুরে বলেন, ‘আমি যখন তোমার দিকে তাকাই, তখন মানুষ জিজ্ঞেস করে, কেন আমি তোমার দিকে তাকাচ্ছি।’ তিনি সোফির সঙ্গে সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। সোফিও এ বিষয়ে বলেন, ‘এসব সম্পূর্ণ মিথ্যা।’

এদিকে, সোফি জানিয়েছেন, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তাকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আশ্বস্ত করেছিলেন। রোকুজ্জো লিখেছিলেন, ‘সোফি, চিন্তা কোরো না। এসব বাজে কথায় কান দিয়ো না।’

মেসি ও সোফির গুঞ্জনের শুরু ২০২২ কাতার বিশ্বকাপে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর সোফি আবেগঘন বক্তব্য দিয়েছিলেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। সোফি জানান, এ ধরনের গুঞ্জন তার এবং তার পরিবারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মেসির প্রেমের গুঞ্জন নিয়ে সাংবাদিক সোফির বক্তব্য

আপলোড সময় : ০৭:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬