০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনের একদিন আগে মৃত্যু, শাপুর জাদরানের শেষ যাত্রা

  • আপলোড সময় : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

দীর্ঘদিন অসুস্থতার পর ৩৯তম জন্মদিনের একদিন আগে না ফেরার দেশে পাড়ি জমালেন আফগানিস্তানের সাবেক তারকা পেসার শাপুর জাদরান। মঙ্গলবার (৭ জুলাই) ভারতের দিল্লির এ…

দীর্ঘদিন অসুস্থতার পর ৩৯তম জন্মদিনের একদিন আগে না ফেরার দেশে পাড়ি জমালেন আফগানিস্তানের সাবেক তারকা পেসার শাপুর জাদরান। মঙ্গলবার (৭ জুলাই) ভারতের দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

১৯৮৭ সালের ৮ জুলাই আফগানিস্তানের লোগার প্রদেশে জন্মগ্রহণ করা শাপুরের মৃত্যুতে আফগান ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

শাপুর জাদরান গত বছরের অক্টোবর মাসে অসুস্থ হয়ে পড়েন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের মতে, তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের একটি বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ছিলেন।

শাপুর জাদরান ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে ৪৩টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের অভিষেক দলে ছিলেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শাপুরের অবদান দেশের ক্রিকেটের ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। তার লড়াই ও ক্রিকেটের প্রতি ভালোবাসা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

জন্মদিনের একদিন আগে মৃত্যু, শাপুর জাদরানের শেষ যাত্রা

আপলোড সময় : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬