০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগ গঠনের দাবি বিএনপি নেতার

  • আপলোড সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 4

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া—এই তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ নামে একটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। তিনি প্রস্তাব করেছেন যে, ব্রাহ্মণবাড়িয়াকে এই বিভাগের সদর দপ্তর করা হোক।

কবীর আহমেদ ভূঁইয়া, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীর বড় ভাই, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই দাবি জানান। তিনি বলেন, তিন জেলার প্রায় ৮৯ লাখ মানুষের প্রশাসনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনাকে বেগবান করতে এই উদ্যোগ অত্যন্ত যৌক্তিক।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া—এই তিন জেলার মোট ৩১টি উপজেলা নিয়ে বিভাগটি গঠিত হতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, কিশোরগঞ্জে ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬ জন, হবিগঞ্জে ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জনসহ মোট জনসংখ্যা ৮৯ লাখ ৩৩ হাজার ৭১ জন।

নতুন বিভাগ গঠিত হলে এই অঞ্চলের সাধারণ মানুষের বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং উন্নত স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির পথ উন্মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে তিনি প্রতিটি জেলার সমান মর্যাদা ও সুষম উন্নয়ন নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খাদ্য মন্ত্রণালয় বাড়িয়েছে ওএমএস পয়েন্ট, খাদ্যমন্ত্রীর ঘোষণা

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগ গঠনের দাবি বিএনপি নেতার

আপলোড সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬