১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জাতির জন্য আপদ, দাবি জামায়াত নেতা এটিএম আজহার

  • আপলোড সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 7

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘বিএনপি জাতির জন্য একটা আপদ, এই আপদ সরাতে হবে। এই আপদ থাকলে জনগণের বিপদ বাড়তেই থাকবে।’ তিনি আজ রোববার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম ও জালিয়াতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন, ভোটের দিনে ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস তিনি আগে কখনো দেখেননি। তিনি বলেন, বিএনপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চেয়েছে, অথচ নির্বাচন কমিশন দাবি করছে তারা সন্তুষ্ট।

তিনি আরও বলেন, বিএনপি মুখে যা বলে, কাজ তার বিপরীত করে। নির্বাচনের আগে তারা গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে জনগণকে ধোঁকা দিতে চাচ্ছে।

জামায়াতের এই নেতা মন্তব্য করেন, বিএনপি রাষ্ট্র সংস্কার করছে না এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, বিএনপি প্রশাসনের সহযোগিতায় ভোট চুরি করেছে। তিনি অভিযোগ করেন, দুপুর ২টা পর্যন্ত ৩৮% ভোট কাস্ট হলেও ফলাফল ঘোষণায় ৬৪% ভোট দেখানো হয়েছে।

বিক্ষোভ সমাবেশ শেষে নেতা কর্মীরা বায়তুল মোকাররম উত্তর ফটক থেকে মিছিল বের করেন, যা পল্টন হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

বিএনপি জাতির জন্য আপদ, দাবি জামায়াত নেতা এটিএম আজহার

আপলোড সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬