০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রথম নিজস্ব এয়ার টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা

  • আপলোড সময় : ০৬:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 5

পাকিস্তান প্রথমবারের মতো নিজেদের তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায’-এর সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা দেশের জাতীয় মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থা রয়েছে, যা দূরপাল্লায় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই সফল পরীক্ষার ফলে পাকিস্তান বিমানবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

আইএসপিআর জানায়, পরীক্ষাটি প্রত্যক্ষ করেন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা, যারা এই ব্যবস্থা উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন। পরীক্ষার সফলতার জন্য দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধানেরা সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, পাকিস্তান গত মাসে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। ১৩ অক্টোবর ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ (ইআর) হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজকল্যাণমন্ত্রীর গাড়িবহর আটকে সড়ক সংস্কারের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

পাকিস্তানের প্রথম নিজস্ব এয়ার টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা

আপলোড সময় : ০৬:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬