০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: মির্জা আব্বাস

  • আপলোড সময় : ০৩:৪১:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 1

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বিএনপি মাঠে নামলে বিরোধী দল পালানোর পথ পাবে না। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাদপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এত বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান এবং সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য বলেন।

তিনি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, কিছু লোক নিজেদের কোমরে জোর না পেয়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। মির্জা আব্বাস বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, তবে অপকর্ম করলে বিএনপি নেতাকর্মীরা প্রতিহত করবে।

মির্জা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে ফিরে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, বিএনপির ভেতরের কিছু লোভী মানুষ তাদের আশ্রয় দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের আটকের নির্দেশ দিলেন ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী

বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: মির্জা আব্বাস

আপলোড সময় : ০৩:৪১:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬