০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে রেফারির নিয়োগ প্রক্রিয়া

  • আপলোড সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

বিশ্বকাপে রেফারির নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। চলতি আসরের শেষ ষোলোতে আর্জেন্টিনা–মিসর ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের পর মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ফরাসি…

বিশ্বকাপে রেফারির নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। চলতি আসরের শেষ ষোলোতে আর্জেন্টিনা–মিসর ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের পর মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। একই সঙ্গে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স–মরক্কো ম্যাচে রেফারিং দলের সদস্যরা আর্জেন্টিনার হওয়ায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিশ্বকাপে কোন ম্যাচে কোন রেফারিকে নিয়োগ দেওয়া হবে, তা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয় টুর্নামেন্টের অনেক আগে। ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএমও) নির্বাচন করেছে। এই তালিকা তৈরি করা হয়েছে তিন বছরের পর্যবেক্ষণ, প্রশিক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, নির্বাচিত রেফারিদের আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। রেফারিং পরিচালক মাসিমো বুসাক্কার মতে, ২০২২ বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই পরবর্তী আসরের জন্য রেফারি বাছাই শুরু হয়।

বিশ্বকাপে রেফারির নিয়োগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কোনো দেশের রেফারিকে সাধারণত সেই দেশের ম্যাচে দায়িত্ব দেওয়া হয় না, যাতে সম্ভাব্য স্বার্থসংঘাত এড়ানো যায়। উদাহরণস্বরূপ, ফ্রান্স যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাহলে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের সেই ম্যাচ পরিচালনা করবেন না।

রাজনৈতিক ও ঐতিহাসিক সংবেদনশীলতাও বিবেচনায় নেওয়া হয়। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর থেকে দুই দেশের ম্যাচে একে অপরের দেশের রেফারি নিয়োগ না দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে।

নকআউট পর্বে রেফারিদের পারফরম্যান্সের গুরুত্ব বাড়ে। প্রতিটি ম্যাচ শেষে রেফারিদের সিদ্ধান্ত গ্রহণের মান, ভিএআরের সঙ্গে সমন্বয়, ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতা এবং শারীরিক সক্ষমতার ওপর মূল্যায়ন করা হয়, যা পরবর্তী ম্যাচে নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিশ্বকাপে রেফারির নিয়োগ প্রক্রিয়া

আপলোড সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬