০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে ছবি পাঠানোর অভিযোগে ভারতীয় প্রকৌশলী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮:১৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 5

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যা করার অভিযোগে এক ভারতীয় প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ৩০ বছর বয়সী অভিনাশ নার্নে স্ত্রী রাজিথা সাব্বিনেনিকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন।

গত বছরের অক্টোবরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর অভিনাশ জরুরি সেবায় ফোন করে জানান, তার স্ত্রী বাথরুমের ভেতরে আটকা পড়েছেন এবং কোনো সাড়া দিচ্ছেন না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিথাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে অভিনাশ দাবি করেন, তিনি ২৭ অক্টোবর কিছু সময়ের জন্য বাসার বাইরে ছিলেন। তবে পুলিশ তদন্তে জানতে পারে, ওই সময়ের মধ্যে তার ছাড়া অন্য কেউ বাসায় প্রবেশ করেনি। কিং কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তর জানায়, রাজিথার মৃত্যু স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত নয়; তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তদন্তে আরও জানা যায়, অভিনাশ বহু বছর ধরে ভারতে থাকা এক নারীর সঙ্গে গোপন সম্পর্কে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের দিন তিনি অন্তত চারবার ওই নারীর সঙ্গে ফোনে কথা বলেন এবং স্ত্রীর মরদেহের একটি ছবি ওই নারীকে পাঠান।

গত ৫ জুলাই অভিনাশ নার্নের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। বর্তমানে তিনি ৫০ লাখ মার্কিন ডলার জামিনে কারাগারে আটক রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নবম পে-স্কেল বাস্তবায়নের পদ্ধতি জানালো সরকার

স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে ছবি পাঠানোর অভিযোগে ভারতীয় প্রকৌশলী গ্রেপ্তার

আপলোড সময় : ০৮:১৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬