১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

  • আপলোড সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে।…

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। সাবেক লিভারপুল তারকা এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়েছেন, যা সেনেগালিজ সংবাদমাধ্যম কুতিদিয়েন জানিয়েছে।

দুইবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ী মানে সেনেগালের ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে পরিচিত। বিদায়বেলায় তিনি দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিদায়ী বার্তায় মানে বলেন, ‘জেনে রাখুন, এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং সবসময় আমাদের দেশের জন্য কঠোরভাবে লড়াই করেছি।’

মানের নেতৃত্বে ২০২১ সালে সেনেগাল প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে। তিনি আরও একটি আফকন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন মানে। তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চাই। সেটা হতে পারে কোনো টেকনিক্যাল স্টাফের অংশ হিসেবে, কোচ হিসেবে সাইডলাইনে থেকে, কিংবা ফুটবল প্রশাসনের দায়িত্বে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

আপলোড সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬