০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা, তিন নারী ফেরত

  • আপলোড সময় : ১১:৪৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশ ইন এর উদ্দেশ্যে আনা তিন নারীকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহ…

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশ ইন এর উদ্দেশ্যে আনা তিন নারীকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া সীমান্তে বিএসএফ আলো নিভিয়ে তিন নারীকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

এর আগে, একই সীমান্তের প্রধান পিলার ৮৩৩-এর ৯ নম্বর উপপিলার এলাকায় বিএসএফ আটজন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে পাঁচজন ট্রেনে করে বাংলাদেশে প্রবেশ করেছে।

বিজিবি জানিয়েছে, বিএসএফ তিন নারীকে পুশ ইন করার চেষ্টা করলেও স্থানীয়দের সহায়তায় তাদের ফেরত পাঠানো হয়। পরে ওই তিন নারী প্রায় ২০ ঘণ্টা ভারতের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন।

ঘটনার পর শনিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষ থেকে দ্রুত তিন নারীকে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয় এবং বিএসএফ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা, তিন নারী ফেরত

আপলোড সময় : ১১:৪৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬