০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে আর্জেন্টিনার নতুন রেকর্ড: উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো

  • আপলোড সময় : ০৭:০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে তারা উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে। উরুগুয়ের ১১…

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে তারা উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে। উরুগুয়ের ১১ ম্যাচের রেকর্ডকে অতিক্রম করে, আর্জেন্টিনা এখন বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত ২টি গোল করার রেকর্ডের অধিকারী।

আর্জেন্টিনার গোলবন্যা শুরু হয় ২০২২ সালের ২৬ নভেম্বর কাতার বিশ্বকাপে, যখন তারা মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলের জয় পায়। এরপর থেকে তাদের আক্রমণভাগের ধারাবাহিকতা বজায় থাকে। কাতার বিশ্বকাপে তারা পোল্যান্ড (২-০), অস্ট্রেলিয়া (২-১), নেদারল্যান্ডস (২-২), ক্রোয়েশিয়া (৩-০) এবং ফাইনালে ফ্রান্সের (৩-৩) বিপক্ষে গোল করে।

২০২৬ বিশ্বকাপেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। চলতি আসরের গ্রুপ পর্বে তারা আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে। এরপর শেষ বত্রিশে কেপ ভার্ডেকে ৩-২, শেষ ষোলোতে মিসরকে ৩-২ এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা ১২ ম্যাচের এই বিশ্ব রেকর্ড গড়ে।

উরুগুয়ের পুরোনো রেকর্ডটি ১৯৩০, ১৯৫০ এবং ১৯৫৪ সালের বিশ্বকাপ মিলিয়ে গড়া হয়েছিল। তারা টানা ১১ ম্যাচে অন্তত দুটি করে গোল করার রেকর্ড গড়ে। ১৯৩০ সালের বিশ্বকাপে রোমানিয়ার বিরুদ্ধে ৪-০ গোলের জয় দিয়ে শুরু হয় তাদের গোলবন্যা।

তবে ১৯৫৪ সালের ৩০ জুন হাঙ্গেরির বিপক্ষে সেমিফাইনালে ৪-২ ব্যবধানে পরাজিত হয়ে উরুগুয়ের সেই রেকর্ডের যাত্রা থেমে যায়। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে উরুগুয়ের প্রথম হার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিশ্বকাপে আর্জেন্টিনার নতুন রেকর্ড: উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো

আপলোড সময় : ০৭:০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬