১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্যে রাজনৈতিক উজ্জীবনের চেষ্টা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 6

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বিদেশে থেকে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন।

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। দেশে ফিরে আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে কারাগারে যেতে হবে।

তিনি আরও জানান, বিদেশে অবস্থান করে কোনো আসামির বক্তব্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে না। তার মতে, এসব বক্তব্যের উদ্দেশ্য হতে পারে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় করা।

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা বা আত্মসমর্পণ সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, আত্মসমর্পণের স্থান সম্পূর্ণ শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত।

শামা ওবায়েদ বলেন, একজন আসামির বক্তব্যকে সরকার আমলে নেওয়ার প্রয়োজন মনে করে না এবং শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। তিনি জানান, দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা হয়, তবে একজন সাজাপ্রাপ্ত আসামির বিচার ও আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেন বিএনপির নেতা মির্জা আব্বাস

শেখ হাসিনার বক্তব্যে রাজনৈতিক উজ্জীবনের চেষ্টা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬