১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও হত্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 7

সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে আবারও একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি যশোরের পিকনিক কর্নার এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ২৮ আগস্ট সাতক্ষীরা-১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন কাশেমপুর গ্রামের ইমদাদুল হক। পরে আদালতের নির্দেশে ৪ সেপ্টেম্বর ২০২৪ সাতক্ষীরা সদর থানায় মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ভাই শহিদুল ইসলাম জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে পুলিশ সদস্য ও তৎকালীন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান এবং পরে যশোরের পিকনিক কর্নার এলাকায় গুলি করে হত্যা করা হয়।

এর আগে, ২০২৫ সালের ২০ মে রাতে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার নিজ বাড়ি থেকে লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও একাধিক হত্যা মামলাসহ ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

লায়লা পারভীন সেঁজুতির আইনজীবী অ্যাডভোকেট আল মাহামুদ পলাশ জানান, সর্বশেষ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও নতুন নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তবে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত কার্যক্রম চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেন বিএনপির নেতা মির্জা আব্বাস

আবারও হত্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি গ্রেপ্তার

আপলোড সময় : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬