১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খোয়াই নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, পাউবোর মামলা

  • আপলোড সময় : ০৫:৩৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 10

হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে দুই উপজেলার প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হওয়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মামলা করেছে।

সোমবার (১৩ জুলাই) শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. সামিউল আজম। মামলায় মেসার্স শামীম বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন এবং শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মামুনুর রশিদকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত, পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. সামিউল আজম এবং সহকারী রেভিনিউ অফিসার শাহাদাত হোসেন।

পাউবোর দাবি, ড্রেজিংয়ের সময় নদীর স্লোপ সংরক্ষণ না করায় গত ৯ জুলাই কালীগঞ্জ এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। এতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন এবং বাহুবল উপজেলার মিরপুর ও লামাতাসী ইউনিয়নসহ আশপাশের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়। স্থানীয়দের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকা।

এদিকে, শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেন বিএনপির নেতা মির্জা আব্বাস

খোয়াই নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, পাউবোর মামলা

আপলোড সময় : ০৫:৩৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬