০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সংঘর্ষে যুবক নিহত, তিনজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে রুস্তম আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ…

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে রুস্তম আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পাঁচ থেকে ছয়জন।

পুলিশ সূত্রে জানা যায়, আস্তমা গ্রামের নজিব আলী (৭০) ও আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে আস্তমা পয়েন্টে উভয়পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে একই দিন রাত আনুমানিক ১০টার দিকে নজিব আলীর বাড়ির পাশের মোবাইল টাওয়ারের সামনে আবারও সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের আরও কয়েকজন আহত হন, যাদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

গুরুতর আহত অবস্থায় রুস্তম আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ অভিযানে নেমে নজিব আলী, রাসেল আহমদ এবং জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সুনামগঞ্জে সংঘর্ষে যুবক নিহত, তিনজন গ্রেপ্তার

আপলোড সময় : ১০:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬