০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবতাখুম পর্যটন স্পট ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে

  • আপলোড সময় : ০৫:৩৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 21

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন গন্তব্য দেবতাখুম আগামী ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক বন্যা ও ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিম আলম তুলির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা বর্ষণে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর ফলে দেবতাখুমের অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে বর্তমানে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান ঝুঁকিপূর্ণ। তাই নিরাপত্তার স্বার্থে এই সময়ের মধ্যে পর্যটন স্পটটি বন্ধ রাখা হবে।

এছাড়া, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। উপজেলা প্রশাসন সার্বিক তদারকি কার্যক্রম জোরদার করারও অনুরোধ করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

দেবতাখুম পর্যটন স্পট ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে

আপলোড সময় : ০৫:৩৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬