০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর মাধবদীতে ডাকাতির ঘটনায় নিহত ১, আহত ১

  • আপলোড সময় : ০৬:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান ভূইয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাতে নুরালাপুর ইউনিয়নের বলভদ্…

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান ভূইয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাতে নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় মিলন ভূইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল মিলন ভূইয়ার বাড়িতে হামলা চালায়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহানকে ফোন করে। এ সময় ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে।

মিলনের বড় ভাই শাহজাহান এবং তাদের চাচা সুরুজ ভূইয়া পার্শ্ববর্তী বাড়ি থেকে আসার সময় ডাকাতদল তাদের ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে শাহজাহান ঘটনাস্থলেই নিহত হন এবং সুরুজ গুরুতর আহত হন।

ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। আহত সুরুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

নরসিংদীর মাধবদীতে ডাকাতির ঘটনায় নিহত ১, আহত ১

আপলোড সময় : ০৬:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬