আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফাইনালের মধ্যবর্তী বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট নির্ধারণ করা হয়েছে, যেখানে বিশ্বখ্যাত শিল্পীদের পারফরম্যান্সও অন্তর্ভুক্ত থাকবে।
ফিফা ইতিমধ্যেই স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছে। প্রচলিত ফুটবল ম্যাচের হাফটাইমের চেয়ে মাত্র দুই মিনিট বেশি হবে এবারের বিরতি। এর মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য, বাকি সময়টি মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে ব্যবহার করা হবে।
ফাইনালের বিরতিতে পারফর্ম করবেন জনপ্রিয় শিল্পীরা, যেমন শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। ম্যাচটি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এছাড়া, ম্যাচে আগের মতোই থাকবে হাইড্রেশন ব্রেক। প্রচণ্ড গরমের কারণে চলমান বিশ্বকাপে প্রতি অর্ধে একটি করে পানি পানের বিরতি রাখা হয়েছে। ফিফা এই সিদ্ধান্তের মাধ্যমে ফুটবল ম্যাচের ছন্দপতন এড়ানোর চেষ্টা করছে।























