০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

  • আপলোড সময় : ০২:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব…

‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা আগামীকাল রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে পরদিন সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের ক্যাম্পাসে প্রবেশ এবং যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ক্যাম্পাসের প্রধান প্রবেশপথসমূহ— শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। তবে জরুরি সেবার ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাবে। তবে অন্যান্য যেকোনো যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে।

সার্বিক বিধিনিষেধের মধ্যেও পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে ক্যাম্পাসে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

আপলোড সময় : ০২:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬