০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর হত্যা মামলায় ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আসামি শেখ হাসিনা

  • আপলোড সময় : ০৬:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসি…

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বেসরকারি টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীরের নাম। এছাড়া তৎকালীন পুলিশ ও র‌্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং বর্তমানে প্রতিবেদনের পর্যালোচনা চলছে।

আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তে এখন পর্যন্ত ঢাকায় ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, তবে প্রকৃত নিহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ১০ থেকে ১৫ জনের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়েছে। দলের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে নেতারা সাক্ষাৎ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

শাপলা চত্বর হত্যা মামলায় ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আসামি শেখ হাসিনা

আপলোড সময় : ০৬:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬