০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য মোড়কে লেবেলিংয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র‍্যালি

  • আপলোড সময় : ০৯:২৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্য প্রাঙ্গণে মঙ্গলবার (২১ জুলাই) অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কের সাম…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্য প্রাঙ্গণে মঙ্গলবার (২১ জুলাই) অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কের সামনে বাধ্যতামূলক ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে একটি সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে বিভিন্ন যুব সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মীরা অংশগ্রহণ করেন। জনপ্রিয় অভিনেতা মো. আব্দুল মান্নান (জয় রাজ)ও এ র‍্যালিতে সংহতি প্রকাশ করেন। তিনি সরকারের খাদ্য সুরক্ষা পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান এবং এফওপিএল প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত খাদ্য অসংক্রামক রোগ বৃদ্ধির অন্যতম কারণ। তরুণদের জীবনযাপনের ধরন এবং স্থুলতাজনিত কারণে মানসিক অবসাদের একটি বড় কারণ প্যাকেটজাত খাবারের ব্যবহার বৃদ্ধি। তাই ভোক্তাদের স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন সহজ করতে এফওপিএল দ্রুত কার্যকর করা জরুরি।

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান সমাপনী বক্তব্যে বলেন, তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারকে এফওপিএল প্রবিধানমালা, ২০২৬ প্রণয়ন ও বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, অসংক্রামক রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৩.৪ অর্জনের লক্ষ্যে এফওপিএল প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত ও কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

খাদ্য মোড়কে লেবেলিংয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র‍্যালি

আপলোড সময় : ০৯:২৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬