০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার, অন্তরকে খুঁজছে পুলিশ

  • আপলোড সময় : ০৮:০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলার একটি ভাড়া বাসা থেকে বিশ্বজিৎ দেউড়ী (২৫) নামে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় পাইকগাছা…

খুলনার পাইকগাছা উপজেলার একটি ভাড়া বাসা থেকে বিশ্বজিৎ দেউড়ী (২৫) নামে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় পাইকগাছা পৌর এলাকার হাসপাতাল রোডের একটি বাড়ির নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিশ্বজিৎ দেউড়ী ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছে।

বাড়ির মালিক রামপ্রসাদ মণ্ডল অভিযোগ করেছেন যে, ঘটনার পর থেকে অন্তরকে এলাকায় আর দেখা যাচ্ছে না। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে বিশ্বজিৎ ও অন্তর হাসপাতাল রোড এলাকার ওই বাসার একটি ঘর ভাড়া নেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় একটি দোকানে তাদের একসঙ্গে খাবার খেতে দেখা যায়। এরপর থেকে তাদের আর দেখা যায়নি।

গতকাল বিশ্বজিৎ ও অন্তরের মুঠোফোন বন্ধ পেয়ে সন্ধ্যার দিকে ভাড়া বাসাটিতে যান তাদের সহকর্মী নয়ন রায়। সেখানে গিয়ে তিনি কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ পান এবং দরজার সামনে রক্তমাখা একটি ছুরি পড়ে থাকতে দেখেন। পরে সন্দেহ হলে পাইকগাছা থানায় খবর দেন নয়ন।

পুলিশ তালা ভেঙে কক্ষটিতে গিয়ে কাঁথা দিয়ে মুড়িয়ে তোশকে ঢাকা অবস্থায় বিশ্বজিৎ দেউড়ীর মরদেহ উদ্ধার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, একই কক্ষে বসবাসকারী অন্তর সরকারের ব্যবহৃত মোটরসাইকেলটিও পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি অন্তরকে খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

খুলনায় তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার, অন্তরকে খুঁজছে পুলিশ

আপলোড সময় : ০৮:০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬