০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার সমাবেশে কান কামড়ে জখমের মামলার আসামি উপস্থিত

  • আপলোড সময় : ০৯:০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

নরসিংদীর পলাশ উপজেলায় রাস্তা থেকে এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও কান কামড়ে জখমের ঘটনার প্রধান আসামি মহিউদ্দিন চিশতিয়া প্রকাশ্যে সমাবেশ করেছেন। স…

নরসিংদীর পলাশ উপজেলায় রাস্তা থেকে এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও কান কামড়ে জখমের ঘটনার প্রধান আসামি মহিউদ্দিন চিশতিয়া প্রকাশ্যে সমাবেশ করেছেন। সোমবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘোড়াশাল পৌরসভার চরপাড়া রওশন জেনারেল হাসপাতাল ও পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহিউদ্দিন চিশতিয়া মাদকমুক্ত পৌরসভা করার ঘোষণা দেন। এদিকে, মামলার বাদী মিয়া মোহাম্মদ সজিব অভিযোগ করেছেন যে, মহিউদ্দিন চিশতিয়া তাকে হত্যার হুমকি দিচ্ছেন। তিনি বলেন, মামলার দায়েরের পরও আসামি গ্রেপ্তার না হওয়া এবং মহিউদ্দিনের এভাবে সমাবেশ করা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

মহিউদ্দিন চিশতিয়া সমাবেশে বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি।’ তবে স্থানীয়রা জানান, মামলার প্রধান আসামি হওয়া সত্ত্বেও তার প্রকাশ্যে উপস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

মামলার বাদী মিয়া মোহাম্মদ সজিব বলেন, ‘মহিউদ্দিন চিশতিয়া মাদকমুক্ত ঘোষণা করবেন কী, সে নিজেই সন্ত্রাসী।’ তিনি তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মামলাটির পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। মহিউদ্দিন চিশতিয়া সমাবেশ শেষে দ্রুত চলে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিএনপি নেতার সমাবেশে কান কামড়ে জখমের মামলার আসামি উপস্থিত

আপলোড সময় : ০৯:০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬