০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় জামায়াত নেতার নারী কেলেঙ্কারির প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ

  • আপলোড সময় : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধব…

বাগেরহাটের মোংলায় জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মোংলা পোর্ট পৌরসভার সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেম। বক্তারা ১৯৭১ সালে জামায়াতে ইসলামী কর্তৃক নারীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন।

প্রতিবাদ সভা শেষে ক্ষুব্ধ জনতা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করে এবং তাতে থুথু নিক্ষেপ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মোংলায় জামায়াত নেতার নারী কেলেঙ্কারির প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ

আপলোড সময় : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬