০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 5

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পুরো পিঠে ক্ষত তৈরি হয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই মো. ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে ওসমান গনিকে উদ্ধার করেন। আহত পুলিশ কর্মকর্তার দাবি, হামলার আগে ২২ জুলাই সকালে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি তার বাসার সামনে এসে পাসপোর্টের বিষয়ে কথা বলেন। এই তিন ব্যক্তি হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।

ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়, বরং পূর্ব শত্রুতার জেরে হামলা হতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আহত এসআই ওসমান গনি জানান, তিনি স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার থেকে ফেরার পথে পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন। হামলাকারী দ্রুত পালিয়ে যায় এবং তাকে আটক করতে পারেননি তিনি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবউজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এই হামলা হতে পারে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি এবং তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি ফেরানোর সম্ভাবনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

আপলোড সময় : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬