০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড সময় : ১১:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

চট্টগ্রাম সদরঘাট থানার একটি শিশু ধর্ষণ মামলায় মো. আকতার সর্দার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং…

চট্টগ্রাম সদরঘাট থানার একটি শিশু ধর্ষণ মামলায় মো. আকতার সর্দার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত মো. আকতার সর্দার (২৪) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার কাদের সর্দার বাড়ির মো. সাত্তার সর্দারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী সাহেবপাড়া এলাকার ইউনুছ মিয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা একটি জুতার কারখানায় এবং মা একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২ জুলাই সকালে শিশুটির বাবা-মা কর্মস্থলে গেলে বিকেলে বাসায় একা থাকা শিশুটির ওপর ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। ৬ জুলাই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং পরে মামলার কার্যক্রম শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড সময় : ১১:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬