যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীতে গোলাবারুদের ঘাটতির খবর নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরবরাহ রয়েছে।
রোববার (২৬ জুলাই) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।’
ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে টান পড়তে পারে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন। সম্প্রতি জর্ডানে ইরানি হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার পর সামরিক বাহিনীর প্রধানরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে, ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ মার্কিন সামরিক শক্তির চিত্র তুলে ধরেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কিছু ছবি প্রকাশ করেন, যেখানে মার্কিন যুদ্ধবিমান ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা যায়।
বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা অন্তত ১ হাজার ৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এবং বর্তমানে এর মজুদ ১,০০০টির নিচে নেমে এসেছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগনের মুখপাত্ররা জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশিত যেকোনো অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে।
























