০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে ১৫ বছর বয়সী ফুটবলারকে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ০৪:৩৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

ব্রাজিলে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ১৫ বছর বয়সী ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো। তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

শনিবার (১ আগস্ট) আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানায়, প্রীতি ম্যাচে অংশ নেওয়ার সময় বন্দুকধারীদের গুলিতে আহত হন মিকায়েল। পরে তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে ব্রাজিলের সিভিল পুলিশ জানিয়েছে, মিকায়েল হামলার মূল লক্ষ্য ছিলেন না। ভুলবশত তিনি গুলির শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে কোপা ফিক্টর শিরোপা জিতেছিলেন।

মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাও পাওলো ক্লাব। এক বিবৃতিতে ক্লাবটি তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে আলাগোয়াসের হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, মাদক পাচারকারী চক্রগুলোর বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে মিকায়েল ওই সংঘর্ষের লক্ষ্য ছিলেন না বলেই মনে করছে পুলিশ।

এ ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ব্রাজিলে ১৫ বছর বয়সী ফুটবলারকে গুলি করে হত্যা

আপলোড সময় : ০৪:৩৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬