০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় গণঅভ্যুত্থানের তোরণে আগুন দেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০৮:২৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫ নিউজটি পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে শিশু পার্কের সামনে তোরণটি নির্মাণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তোরণটি শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছিল। পরে আনুমানিক রাত ১২টার দিকে কে বা কারা তোরণে আগুন ধরিয়ে দেয়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবিসহ পদবী পুড়ে যায়।

ইয়েন মুন্সী বলেন, তারা এমপি এসএম জিলানীর সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলেন, যখন আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে রোববার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

টুঙ্গিপাড়ায় গণঅভ্যুত্থানের তোরণে আগুন দেওয়ার অভিযোগ

আপলোড সময় : ০৮:২৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬