০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

  • আপলোড সময় : ১১:৩১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়াকে (২৬) ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে মতি মিয়া (২৬) ও দুলাল মিয়া (৪৫)। মাদক সেবনের অপরাধে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মা পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে এই দুই ছেলে কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। সম্প্রতি তারা মাদক সেবনের টাকার জন্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন।

সর্বশেষ রোববার সকালে মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন দুলাল ও মতি। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন মা।

এদিকে, গত শুক্রবার উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরজু মিয়া নামে এক বাবা তার ছেলে মো. নজরুলকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত নজরুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম জানান, দুলাল মিয়া ও মতি মিয়াকে মাদক সেবনের অপরাধে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

আপলোড সময় : ১১:৩১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬