০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কার

  • আপলোড সময় : ০১:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় এবং রোববার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

আরাফাত উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। তিনি চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাবি ও সদস্য সচিব মো. শাহ নেওয়াজ ইমরান।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার উদ্দেশ্যে চৌগাছায় আসার পথে এক কলেজছাত্রীকে মোটরসাইকেলে তুলে নেন রাব্বি। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার একটি বাসায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ভুক্তভোগীকে কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান এবং শনিবার রাতে তার মা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত কয়েকজন

যশোরে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কার

আপলোড সময় : ০১:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬