০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লটারির প্রথম পুরস্কারের নম্বর মিলেছে হানিফ মিয়ার টিকিটে

  • আপলোড সময় : ০৬:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • 9

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া নামাজ শেষে লটারির ফল মেলানোর পর জানতে পারেন, তার কেনা টিকিটের নম্বর প্রথম পুরস্কারের সঙ্গে মিলে গেছে। তিনি ৪০ টাকা খরচ করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। তবে, তার স্ত্রী নীলা আক্তার এই খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

হানিফ মিয়া (৩১) দাবি করেছেন, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) আয়োজিত ‘বিপিকেএস জাতীয় লটারি-২০২৬’-এর ৩০ লাখ টাকার প্রথম পুরস্কারের নম্বর তার টিকিটের সঙ্গে মিলে গেছে। তবে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত তাকে বিজয়ী বলা যাবে না।

হানিফ স্থানীয় একটি ফার্মেসিতে চাকরি করেন এবং হাঁসের খামার ও কৃষিকাজের মাধ্যমে সংসারের খরচ চালান। তার পারিবারিক জীবন নানা সংকটে ভরা। বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসার গড়ার পর তিনি মা হামিদা বেগমের সঙ্গে নানা বাড়িতে বড় হয়েছেন। সম্প্রতি জমি নিয়ে পারিবারিক জটিলতায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

লটারির টিকিট কেনার পর হানিফ অনলাইনে ফল দেখতে গিয়ে প্রথম পুরস্কারের নম্বরের সঙ্গে তার টিকিটের নম্বর মিলে যায়। তিনি বলেন, টিকিটটি নিয়ে বিপিকেএস কার্যালয়ে যান, যেখানে কর্মকর্তারা প্রাথমিকভাবে টিকিটটি পরীক্ষা করেন। এখন তিনি আনুষ্ঠানিক যাচাইয়ের অপেক্ষায় আছেন।

নীলা আক্তার বলেন, প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি। তবে, যদি পুরস্কারের টাকা পান, তাহলে তাদের সংসারে অনেক স্বস্তি ফিরবে। হানিফও নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন, পুরস্কারের অর্থ দিয়ে একটি নিজস্ব ফার্মেসি গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির জাতীয় লটারি প্রকল্পের পরিচালক হাজী মো. আলম কবির জানিয়েছেন, আনুষ্ঠানিক যাচাই-বাছাই চলতি মাসের ২০ তারিখের পর শুরু হবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শুরুতে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

লটারির প্রথম পুরস্কারের নম্বর মিলেছে হানিফ মিয়ার টিকিটে

আপলোড সময় : ০৬:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬