০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটওয়ারীর বিরুদ্ধে কঠিন সময় আসছে: এমপি মনজুরুল ইসলাম

  • আপলোড সময় : ০৮:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে কঠিন সময় আসছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম। তিনি বলেন, পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে, কিন্তু আসল মার এখনও শুরু হয়নি।

শুক্রবার (৭ আগস্ট) নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা করা হয়।

মনজুরুল ইসলাম উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার সম্পর্কে পাটওয়ারীর মন্তব্য বাকস্বাধীনতার সীমা লঙ্ঘন করে। তিনি বলেন, পাটওয়ারী প্রধানমন্ত্রীর স্ত্রী ও কন্যার বিষয়ে যে মন্তব্য করেন, তা সহ্য করা যায় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। এতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দীন নোমান চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন বাংলাদেশ কনস্যুলেটে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সময় নূর হোসেন নামের এক প্রবাসী ‘ইতিহাস বিকৃত করার’ অভিযোগ তোলেন, যা নিয়ে বিএনপির নেতাকর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

পাটওয়ারীর বিরুদ্ধে কঠিন সময় আসছে: এমপি মনজুরুল ইসলাম

আপলোড সময় : ০৮:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬