০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেডিয়ামের অব্যবস্থাপনা, প্রশাসক বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম পরিদর্শনের পর তিনি সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িকভাবে বরখাস্ত করার কথা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। গরমের মধ্যে খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে মাঠের বাইরে বিশ্রাম নিতে দেখা যায়। তিনি জানান, প্রায় দু'মাস আগে স্টেডিয়ামের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দেয়া হলেও কোনো অগ্রগতি হয়নি।

প্রতিমন্ত্রী জানান, স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি প্রতিনিধি দল দ্রুত সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে। এছাড়া, স্টেডিয়ামটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্তও নিশ্চিত করেন তিনি।

সরকার খেলাধুলাকে গুরুত্ব দিয়ে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী সাংবাদিকসহ ক্রীড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

স্টেডিয়ামের অব্যবস্থাপনা, প্রশাসক বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬