০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ কেনার চেষ্টা, রিমান্ড শেষে কারাগারে রুবেল

  • আপলোড সময় : ০৭:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর বনানীতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) কে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) রিমান্ড শেষে রুবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুম্মান খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি তার পলাতক সহযোগীর অবস্থান এবং জাল টাকার উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবে মামলার ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে।

আবেদনে উল্লেখ করা হয়, রুবেল একজন পেশাদার জাল নোট চক্রের সদস্য এবং তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলা রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে দাবি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ আগস্ট বিকেলে রুবেল ও তার সহযোগী আবদুল্লাহ আল কাফি (৩৭) বনানী সুপারমার্কেটের ‘মনিমালা জুয়েলার্স’ নামের দোকানে ক্রেতা সেজে প্রবেশ করেন। তারা স্বর্ণালংকার কেনার চেষ্টা করেন এবং সন্দেহ হলে দোকানের কর্মচারীরা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে এবং তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট ও ট্রলি ব্যাগ জব্দ করে। এ ঘটনায় মনিমালা জুয়েলার্সের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ কেনার চেষ্টা, রিমান্ড শেষে কারাগারে রুবেল

আপলোড সময় : ০৭:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬