০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ০৪:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 7

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিস্তার রাশিয়াকে তার হাতে থাকা ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি এ মন্তব্য করেন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এডিটরস ডেস্ক অনুষ্ঠানে।

ফিদান বলেন, যুদ্ধ যদি আরও বিস্তৃত হয়, তবে মস্কো শেষ বিকল্পটি ব্যবহার করতে পারে। তিনি উল্লেখ করেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বিষয়টি উঠে এসেছে এবং পশ্চিমা দেশগুলোও এ ঝুঁকি সম্পর্কে অবগত।

তিনি জানান, রাশিয়া সফরের সময় আলোচনায় রুশ সমকক্ষদের সঙ্গে এ বিষয়টি আলোচনা হয়েছে। বর্তমানে রুশ জনগণের একটি অংশও এমন পদক্ষেপের দাবি জানাচ্ছে।

ফিদান আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধের বিস্তার ভৌগোলিক পরিসর, লক্ষ্যবস্তু এবং ব্যবহৃত পদ্ধতি সব দিক থেকেই বাড়ছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষ যদি কিছুটা ছাড় দিয়ে সমঝোতার দিকে এগোতে পারে, তবে মধ্যস্থতাকারীদের কাজ সহজ হবে। কিন্তু কোনো পক্ষই ছাড় না দিলে যুদ্ধ ক্রমেই ভয়াবহ হয়ে উঠবে।

ফিদান জানান, যুদ্ধের চরম পর্যায়ে পৌঁছানোর সময় সংঘাতটি সম্মুখসারির ক্ষয়যুদ্ধে পরিণত হয়েছিল। তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি এখন একটি জাতি হিসেবে টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৪:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬