০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল

  • আপলোড সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। তিনি জানান, টেস্ট ফরম্যাটের গুরুত্বপূর্ণ জায়গায় উন্নতি করার পাশাপাশি ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করেছে খেলোয়াড়রা।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় আশিক বলেন, ‘খেলোয়াড়রা দিন দিন উন্নতি করছে ও কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। এখানে স্লিপ ক্যাচ, উঁচু ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগের মতো জায়গায় ক্যাচ ধরার মত অনুশীলন বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে তারা।’

ফিল্ডিং কোচ জানান, টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলার ফলে দল উপকৃত হয়েছে। তিনি বলেন, ‘অনুশীলন ম্যাচ খেলতে পেরে খুব ভালো লাগছে। অনুশীলন ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচও ধরেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন আমাদের মাথায় আছে।’

আশিক আরও বলেন, ‘এখানে আমরা অনেকদিন ধরে আছি। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক কাজ করা হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

তিনি মনে করেন, টেস্ট ম্যাচের পাঁচদিনের খেলার জন্য মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আশিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত আছে। ক্রিকেট ব্যাট-বলের খেলা। আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি।’

ফিল্ডিংয়ে হাফ-চান্সকে আউটে পরিণত করার উপর জোর দিয়েছেন আশিক। তিনি বলেন, ‘ফিল্ডিংয়ে হাফ-চান্সকে কাজে লাগানোর সবচেয়ে বড় বিষয় হলো- মনোযোগ ধরে রাখা। টেস্ট ক্রিকেটে এমনও হয়, অনেকক্ষণ বল আসছে না। কিন্তু হঠাৎ একটি বল আসে এবং সেটিই কাজে লাগাতে হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল

আপলোড সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬