০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, স্থানীয়দের মধ্যে শোক

  • আপলোড সময় : ০৫:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাছচাপায় সমিরন বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর কালিকাপুর ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন বেওয়া ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশের একটি গাছের নিচে বসেছিলেন সমিরন বেওয়া। হঠাৎ গাছটি উপড়ে তার ওপর পড়ে যায়, ফলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত-ই রাব্বী জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষায় বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গাছ পড়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, স্থানীয়দের মধ্যে শোক

আপলোড সময় : ০৫:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬