আজ ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিদেশি অতিথিরা। তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তার মরদেহ রাখা হয়েছে, যেখানে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো আরও চারটি কফিন রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি নিহত হন, তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও।
শুক্রবার (৩ জুলাই) খামেনির সঙ্গে থাকা মরদেহগুলো হলো— তার মেয়ের জামাই মেসবাহ উল হুদা বাঘেরি, তার বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে ছোট কফিনে রাখা হয়েছে ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।
























