০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুনাইদ আহমেদ পলকের আদালতে বক্তব্য: “আমি আল্লাহর ওপর ভরসা করি”

  • আপলোড সময় : ১০:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, "আমি আল্লাহর ওপর ভরসা করি। কোনো চালাকির কাছে নয়।" তিনি সোমবার (১৭ আগস্ট) আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এ মন্তব্য করেন।

এদিন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে সাক্ষ্য দেন এক শিক্ষার্থী, যিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আট নম্বর সাক্ষী। নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সাক্ষ্যগ্রহণে তিনি জানান, ৫ আগস্ট দুপুর ২টার পর শেখ হাসিনার পতনের খবর পাওয়ার পর তিনি ও তার বন্ধুরা রাজধানীর উত্তরায় বিজয় মিছিলে অংশ নেন। ওই দিন তিনি কয়েকজনকে গুলিবিদ্ধ হতে দেখেন।

জবানবন্দি শেষে প্রসিকিউশন একটি সংশোধন চাওয়ার পর পলক আপত্তি জানান। তিনি আদালতের কাছে বিনীত অনুরোধ করেন যে সাক্ষ্যগ্রহণ শেষে আর কোনো সংশোধনী না নেওয়া হয়।

পলক বলেন, "আমি শুধু ন্যায়বিচার প্রার্থনা করছি।" পরে তার পক্ষে সাক্ষীকে জেরা শুরু করেন আইনজীবী লিটন আহমেদ।

এ মামলায় জুনায়েদ আহমেদ পলক ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে আসামি করা হয়েছে। পলাতক থাকায় তার পক্ষে আইনি লড়াই করছেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মনজুর আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

জুনাইদ আহমেদ পলকের আদালতে বক্তব্য: “আমি আল্লাহর ওপর ভরসা করি”

আপলোড সময় : ১০:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬