০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু

  • আপলোড সময় : ১২:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 7

গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই একটি ট্রাকের চাকা ভেঙে সড়কের পাশে পানিতে উল্টে মোজাহিদ (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা এবং উক্ত ট্রাকের চালক মিস্টারের ভাতিজা। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটিতে বিপুল পরিমাণ চাল ছিল।

দুর্ঘটনার সময় ট্রাকটির সামনের একটি চাকা ভেঙে গেলে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি সড়কের পাশের পানিতে উল্টে যায়। ট্রাকটি পানিতে উল্টে পড়ার সঙ্গে সঙ্গে চালক মিস্টার ও হেলপার মোজাহিদ ট্রাকের ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

পরে স্থানীয়দের সহায়তায় মোজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ট্রাকচালক মিস্টারের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসরাকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ার ২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

গাইবান্ধায় চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু

আপলোড সময় : ১২:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬