০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রী ও পথচারীদের জন্য নতুন সড়ক নিরাপত্তা আইন প্রস্তাবিত

  • আপলোড সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

চালক ও মালিকের পাশাপাশি সড়ক আইন ভাঙলে এবার যাত্রী ও পথচারীরাও শাস্তির মুখে পড়তে পারেন। প্রস্তাবিত ‘সড়ক নিরাপত্তা আইন, ২০২৬’-এ সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে যাত্রী, পথচারী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত আইনে যাত্রীদের জন্য বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে দ্রুত গাড়ি চালাতে উৎসাহ দেওয়া, ঝুঁকিপূর্ণভাবে গাড়িতে ওঠা এবং গাড়ির জানালা দিয়ে হাত বা মাথা বের করা। পথচারীদের জন্যও ফুটপাত ব্যবহার না করার জন্য একই অঙ্কের জরিমানা হতে পারে।

নতুন আইনে শিশুদের সড়ক নিরাপত্তার বিষয়েও বিধান রাখা হয়েছে। মোটরসাইকেলে ছয় বছরের কম বয়সী শিশুকে সহযাত্রী হিসেবে নেওয়া নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া অপ্রাপ্তবয়স্ককে মোটরসাইকেল চালানোর সুযোগ দিলে মালিক বা অভিভাবককেও দায়ী করার প্রস্তাব রয়েছে।

গতি নিয়ন্ত্রণে নতুন আইনে জাতীয় পর্যায়ে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার এবং শহর এলাকায় ৪০ কিলোমিটার নির্ধারণের কথা বলা হয়েছে। এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানো শনাক্ত করতে চালকের নিঃশ্বাস, রক্ত বা অন্য নমুনা পরীক্ষার সুযোগ রাখা হয়েছে।

প্রস্তাবিত আইনটি বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনটির মূল লক্ষ্য হলো চালক, যাত্রী ও পথচারীর আচরণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ যানবাহন, সড়ক অবকাঠামো এবং দুর্ঘটনা তদন্তকে একই কাঠামোর আওতায় আনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

যাত্রী ও পথচারীদের জন্য নতুন সড়ক নিরাপত্তা আইন প্রস্তাবিত

আপলোড সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬