০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর মানবিক উদ্যোগে ভেনেজুয়েলার ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ

  • আপলোড সময় : ০৬:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৭ নিউজটি পড়া হয়েছে

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পর একটি পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস…

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পর একটি পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও এই দুর্যোগের শিকার হয়ে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভূমিকম্পের পরেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল, তিনি চান তাঁর প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার। এই আকাঙ্ক্ষার কথা রোনালদোর কাছে পৌঁছায় এবং তিনি পর্তুগালের জার্সি গায়ে একটি ভিডিওবার্তা পাঠান। ভিডিওতে রোনালদো বলেন, "হ্যালো আন্দ্রেস, কেমন আছ? আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।" তিনি আন্দ্রেসকে একটি ম্যাচে আসার আমন্ত্রণও জানান।

সাংবাদিক গ্যাবি আরোচার তথ্য অনুযায়ী, উদার দাতাদের সহায়তায় আন্দ্রেস ইতোমধ্যে তাঁর প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি পেয়ে গেছেন। এছাড়া, রোনালদোর সই করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

রোনালদোর মানবিক উদ্যোগে ভেনেজুয়েলার ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ

আপলোড সময় : ০৬:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬