১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ ভ্রমণে কোচ সেজে ফেডারেশন কর্মকর্তাদের নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফেডারেশন ও অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে কোচ সেজে ভ্রমণ করা যাবে না। তিনি বলেন, যে ব্যক্তি সারা বছর খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন, তাকেই কোচ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পাঠানো হবে।

রোববার (২৩ আগস্ট) বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। তিনি শুটিং ফেডারেশনের এক কর্মকর্তাকে ক্যাম্প ডিরেক্টর হিসেবে পাঠানোর ঘোষণা দেওয়ার সময় পিস্তল কোচ হিসেবে তার নাম উল্লেখ করার বিষয়ে প্রশ্ন তোলেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদকদের কোচ হিসেবে বিদেশে যাওয়ার প্রবণতাকে অশোভনীয় আখ্যা দিয়ে তিনি এ সংস্কৃতি থেকে সরে আসার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি পদক জয়ের মানসিকতা নিয়ে লড়াই করতে হবে।

তিনি যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সেরা পারফর্মারদের এশিয়ান গেমসের দলে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য স্থায়ী কোচ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এশিয়ান গেমসের প্রস্তুতি ও খেলোয়াড়দের ভ্রমণের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে ফেডারেশনগুলোর প্রতি নির্দেশ দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের স্টেডিয়ামপাড়ার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিদেশ ভ্রমণে কোচ সেজে ফেডারেশন কর্মকর্তাদের নিষেধাজ্ঞা

আপলোড সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬