১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্ক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই সাক্ষাৎকারটি রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হয়।

মহাসচিব গোলাম সারওয়ার সাক্ষাৎকালে সার্ক প্রক্রিয়া এবং আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক নেতৃত্বের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্কের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বের কথাও স্মরণ করেন। দক্ষিণ এশিয়ার শান্তি ও উন্নয়নে সার্কের গুরুত্ব তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই। তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন, যা আঞ্চলিক সহযোগিতার চেতনাকে সজীব রাখতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী সার্কের ভবিষ্যৎ নিয়ে একটি গতিশীল ও কার্যকর আঞ্চলিক সংস্থার রূপকল্প উপস্থাপন করেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে বাস্তব সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন, যাতে দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে।

মহাসচিবের দায়িত্বকালীন কার্যক্রম সচল রাখার প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। সাক্ষাৎকালে সার্ক কৃষি কেন্দ্র এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থার আয়োজক হিসেবে বাংলাদেশের ভূমিকার কথাও উল্লেখ করেন মহাসচিব।

সাক্ষাৎকালে সার্কের অভিন্ন লক্ষ্য ও দৃষ্টিভঙ্গিকে বাস্তব, জনকেন্দ্রিক সহযোগিতায় রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় অর্থনৈতিক একীকরণ, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬